Header Ads

Header ADS

মারমা ভাষায় ‘ကန်တော့ရန် (কাইংতরাইং)’ বন্দনা — উচ্চারণ ও সহজ বাংলা অর্থ!

 


আমরা যখন বৌদ্ধ বিহারে যাই কিংবা গুরুজনদের সামনে নতজানু হয়ে ‘သြကာသ’ (অকাসা) বন্দনাটি পাঠ করি, তখন আমাদের অনেকেরই হয়তো প্রতিটি শব্দের আসল অর্থ জানা থাকে না। বিশেষ করে বর্তমান প্রজন্মের আমরা যারা বাংলা মাধ্যমে পড়াশোনা করছি, তারা ছোটবেলা থেকে বড়দের মুখে শুনে শুনে মুখস্থ করেই এই প্রার্থনাটি বলে আসছি। 
অথচ এই প্রার্থনার প্রতিটি শব্দে লুকিয়ে আছে গভীর বিনয়, অতীতের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা এবং ত্রিরত্নের প্রতি অপার শ্রদ্ধা। না বুঝে মুখস্থ বলার চেয়ে প্রতিটি শব্দের অর্থ বুঝে প্রার্থনা করলে মন আরও শান্ত ও পবিত্র হয়।
তাই সবার সুবিধার্থে ‘ကန်တော့ရန်’ (কাইংতরাইং / বন্দনা করার নিয়ম)-এর মূল মারমা পাঠ, প্রচলিত মারমা উচ্চারণ, শব্দে শব্দে অর্থ এবং পুরো প্রার্থনাটির সহজ বাংলা অনুবাদ নিচে তুলে ধরা হলো:

১. মূল বন্দনা পাঠ (ကန်တော့ရန်)
သြကာသ၊ သြကာသ၊ သြကာသ၊ ကာယကံ ၀စီကံ မနောကံ၊ သဗ္ဗဒေါသ ခပ်သိမ်းသော အပြစ်တို့ကို ပျောက်ပါစေခြင်း အကျိုးငှာ ပထမ ဒုတိယ တတိယ၊ တစ်ကြိမ် နှစ်ကြိမ် သုံးကြိမ် မြောက်အောင် ဘုရားရတနာ တရားရတနာ သံဃာရတနာ ရတနာ မြတ်သုံးပါးတို့ကို အရိုအသေ အလေးအမြတ် လက်အုပ်မိုး၍ ရှိခိုးပူဇော် ဖူးမြော်မာန်လျှော့ ကန်တော့ပါ၏ အရှင်ဘုရား။ 

২. শব্দে শব্দে সঠিক মারমা উচ্চারণ ও সহজ বাংলা অর্থ
নিচের তালিকাটি লক্ষ্য করলে আপনি প্রতিটি মারমা শব্দের সঠিক উচ্চারণ এবং তার বাংলা অর্থ খুব সহজেই আয়ত্ত করতে পারবেন:
মূল মারমা শব্দমারমা উচ্চারণসহজ বাংলা অর্থ
ကန်တော့ရန်কাইংতরাইংপ্রণাম বা বন্দনা করার জন্য
သြကာသঅকাসাঅনুমতি প্রার্থনা করছি / দয়া করে অনুমতি দিন (ধর্মীয় বিনয়ের শব্দ)
ကာယကံকায়াকাইংদেহের কর্ম (শরীর দ্বারা কৃত কাজ)
၀စီကံওয়িজিকাইংকথার কর্ম (বাক্য দ্বারা কৃত কাজ)
မနောကံম-ন:কাইংমনের কর্ম (মন বা চিন্তা দ্বারা কৃত কাজ)
သဗ္ဗဒေါသসাই্পাদসাসব দোষ বা সব অপরাধ
ခပ်သိမ်းသောখাইসিংস”সমস্ত
အပြစ်တို့ကိုঅফ্রইদোগোঅপরাধগুলোকে
ပျောက်ပါစေခြင်းপ্যইপাজিখ্রাংদূর হয়ে যাক / মুছে যাক
အကျိုးငှာআক্যুঙ্খা্সেই উদ্দেশ্যে বা কল্যাণের জন্য
ပထမ၊ ဒုတိယ၊ တတိယপ-থা্মা, দু-দিয়া, তা-দিয়াপ্রথম, দ্বিতীয়, তৃতীয়
တစ်ကြိမ်၊ နှစ်ကြိမ်၊ သုံးကြိမ်ত-গ্রিং, হ্নইক্রিং, সুংগ্রিংএকবার, দুইবার, তিনবার
မြောက်အောင်ম্রক্-অংপূর্ণ করার জন্য / সম্পূর্ণভাবে
ဘုရားရတနာফ্-রা রাদানাবুদ্ধরত্ন
တရားရတနာত্-রা রাদানাধর্মরত্ন
သံဃာရတနာসাংঘা রাদানাসংঘরত্ন
ရတနာ မြတ်သုံးပါးတို့ကိုরাদানা ম্রাই সোংবা দোগোশ্রেষ্ঠ তিন রত্নকে (ত্রিরত্নকে)
အရိုအသေএসি-এসেশ্রদ্ধার সাথে
အလေးအမြတ်আলে্- আম্রেগভীর সম্মানসহ
လက်အုပ်မိုး၍লা্ -উ-মু-রোয়েহাত জোড় করে
ရှိခိုးပူဇော်সি/রি-খু-পুজপ্রণাম ও পূজা করে
ဖူးမြော်ফু-ম্রদর্শন করে
မာန်လျှော့মাইং-হ্ল্য্অহংকার কমিয়ে বা বিনয়সহ
ကန်တော့ပါ၏কাইংত-বা-এপ্রণাম করছি
အရှင်ဘုရားআসাং-ফ্ -রাভন্তে বা প্রভু (ভিক্ষু বা গুরু সম্বোধন)

৩. পুরো প্রার্থনাটির সহজ বাংলা অনুবাদ
“অনুমতি প্রার্থনা করছি, অনুমতি প্রার্থনা করছি, অনুমতি প্রার্থনা করছি। দেহ, বাক্য ও মনের দ্বারা করা সমস্ত দোষ ও অপরাধ যেন দূর হয়—এই কল্যাণের উদ্দেশ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়বার অর্থাৎ একবার, দুইবার ও তিনবার পূর্ণভাবে বুদ্ধরত্ন, ধর্মরত্ন ও সংঘরত্ন—এই শ্রেষ্ঠ তিন রত্নকে গভীর শ্রদ্ধা ও সম্মানের সাথে হাত জোড় করে, মনের অহংকার কমিয়ে বিনয়ের সঙ্গে প্রণাম ও পূজা করছি, হে ভন্তে।”

উপসংহার
ভাষা ও ধর্মীয় ঐতিহ্য আমাদের আত্মপরিচয়ের মূল ভিত্তি। আশা করি, এই লেখাটি আমাদের নতুন প্রজন্মের মারমা ভাই-বোনদের প্রতিটি শব্দের অর্থ বুঝে শ্রদ্ধার সাথে প্রার্থনা করতে দারুণভাবে সাহায্য করবে। লেখাটি ভালো লাগলে আপনার পরিচিতজন ও বন্ধুদের সাথে শেয়ার (Share) করতে ভুলবেন না।
বিঃদ্রঃ আঞ্চলিক ভেদে উচ্চারণে সামান্য তারতম্য থাকতে পারে। অনুবাদ বা শব্দার্থে কোনো অনিচ্ছাকৃত ভুল-ত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং নিচে কমেন্ট করে ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। 


2 comments:

  1. চমৎকার কাজ করেছেন। কাজ অব্যাহত রাখুন দাদা। আপনার জন্য শুভকামনা রইলো।

    ReplyDelete

Theme images by luoman. Powered by Blogger.